লোড হচ্ছে...
বিদেশ কেন্দ্রের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, এ বছর বিদেশের আটটি কেন্দ্রের পরীক্ষার্থী ছিল ২৩০ জন। এর মধ্যে ২০৯ জন পাস করেছে। বিদেশে কেন্দ্রে ফেল করেছে ২১ জন। পাসের হার ৯০.৮৭ শতাংশ। একটি প্রতিষ্ঠানে শতভাগ পাস করেছে।
১ ঘণ্টা ৩১ মিনিট আগে

সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে ঢাকা বোর্ডে পাসের হার ৬১.৮০ শতাংশ। এরপর রয়েছে চট্টগ্রাম বোর্ডে ৫২.০৭ শতাংশ, ময়মনসিংহে ৫১.৪৪ শতাংশ, সিলেটে ৫০.৯০ শতাংশ, কুমিল্লায় ৪৮.০৪ শতাংশ, দিনাজপুরে ৪৫.৯৮ শতাংশ, রাজশাহীতে ৪৫.০৬ শতাংশ, যশোরে ৪৪.৯২ শতাংশ এবং বরিশালে ৪৪.৮৪ শতাংশ।
২ ঘণ্টা ১৭ মিনিট আগে

চলতি বছর ছয় লাখ ৩৩ হাজার ১৪৯ জন ছাত্রী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছে। পাস করেছে তিন লাখ ৫৬ হাজার ৫২৮ জন। অন্যদিকে ছয় লাখ সাত হাজার ৬৪৯ জন ছাত্রের মধ্যে দুই লাখ দুই লাখ ৯০ হাজার ১৫৭ জন পাস করেছে।
২ ঘণ্টা ১৮ মিনিট আগে

চলতি বছর মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে ৮৯ হাজার ৩২১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। পাস করেছে ৫৪ হাজার ৫৪৭ জন।
২ ঘণ্টা ৫২ মিনিট আগে

শনিবার পৌনে ১১টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ফলাফল কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
৩ ঘণ্টা ২১ মিনিট আগে


